২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্স-মায়ানমার পাইপলাইনের পক্ষে সিসিসি মেয়রের সমর্থন, তবে তিনি গ্যাস রপ্তানির বিরুদ্ধে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুনঃনিবার্চিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশের ওপর দিয়ে মায়ানমার থেকে ভারতে গ্যাস পাইপলাইনের পক্ষে সমর্থনের কথা জানালেও তিনি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিরোধীতা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বার্তা সংস্থা বিডিনিউজের অফিস পরিদর্শনকালে তিনি জানান, বাংলাদেশের ওপর দিয়ে মায়ানমার থেকে ভারতে গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমরা কখনও বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানির সমর্থন করব না।

মায়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহের ত্রিদেশীয় গ্যাস পাইপলাইনের কয়েকটি রুটের মধ্যে একটি বাংলাদেশের টেকনাফ হয়ে চট্টগ্রামের মধ্য দিয়ে যমুনা সেতু অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে পৌঁছবে।

মহিউদ্দিন চৌধুরী নিজের দল আওয়ামী লীগ আমলে চট্টগ্রামে প্রাইভেট কন্টেইনার টার্মিনাল নির্মাণের কঠোর বিরোধীতা করেছিলেন। পরবর্তীতে সরকার আদালতের আদেশের প্রেক্ষিতে এই পরিকল্পনা বাতিল করে।