শনিবার থেকে লটারি বিজয়ীরা টিএন্ডটি মোবাইলের সিম পাবে
টিএন্ডটি মোবাইল ফোনের লটারি বিজয়ীদের মধ্যে শনিবার থেকে প্রতিদিন ২,৬৫০ জনকে সিম প্রদান করা হবে।
টিএন্ডটি কর্তৃপক্ষ রাজধানীর সিটি ব্যাংক, বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ঢাকা ব্যাংকের ৫৩টি শাখার প্রত্যেকটি থেকে প্রতিদিন ৫০টি সিম প্রদান করা হবে।
লটারি বিজয়ীরা যঃঃঢ়://মড়ষফ.ঃবষবঃধষশ.পড়স.নফ এবংযঃঃঢ়://ংরষাবৎ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে কোন দিন ব্যাংকের কোন শাখা থেকে সিম সংগ্রহ করতে হবে তা জেনে নিতে পারবেন।
এদিকে কর্তৃপক্ষ লটারি বিজয়ীদের সিম সংগ্রহের সময় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করার অনুরোধ জানিয়েছেন।
টেলিটক সূত্র জানায়, জুলাই ৩ তারিখে টেলিটকের সিম বিতরণ সম্পন্ন হবে।
এর আগে, ৪লাখ ৩৩হাজার ৪৬১ আবেদনকারীর মধ্য থেকে গত ২২মে কম্পিউটারাইজড লটারির মাধ্যমে ৫০ হাজার বিজয়ীকে বাছাই করা হয়।
