লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজি ৩ দশমিক ১৫ বিলিয়নে উন্নীত করবে বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তার অর্থনৈতিক কাঠামো প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন টাকায় পৌঁছাতে বৃহস্পতিবার লন্ডন স্টক এক্সচেঞ্জ’র (এলএসই) অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) একটি নতুন স্কীম চালু করেছে।
বিশ্ব সঞ্চয় রশিদ (জিডিআর) এর মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হবে।
বৃহস্পতিবার বেক্সিমকোর ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রস্তাবটি পাশ করে।
কোম্পানি জানায়, বিশ্ব বাজারে প্রবেশ করতে যাওয়া এটাই প্রথম বাংলাদেশী কোম্পানি। নতুন উৎপাদন মাত্রা, নতুন প্রক্রিয়া ও বিদেশী ঋণ পরিশোধ করতে এ অর্থ ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।
সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমতি পাওয়ার পর এ বছর জুলাই থেকে পুঁজি আহরণ শুরু করতে পারবে বলে কোম্পানি আশা করছে।
এলএসই’র নিয়ম অনুযায়ী, কাস্টডিয়ান একটি ব্যাংকের সাথে লেনদেন শুরু হওয়ার পর কোম্পানি একটি প্রসপেক্টাস তৈরি করবে। বাংলাদেশে বর্তমানে এইচএসবিসি ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাস্টডিয়ান সেবা প্রদান করছে।
এদিকে অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী বেক্সিমকো গ্রুপ ও তার ২৮টি সহযোগী প্রতিষ্ঠান ২০০৫ সালের ডিসেম্বরের মধ্যে তাদের সকল ঋণ পরিশোধ করতে পারবে বলে আশা করছে।
কোম্পানি আশা করছে, ক্যাশের প্রবাহ ৪৪ এর কাছাকাছি বাড়ানোসহ বর্তমান ও সম্ভাব্য শেয়ারহোল্ডারদের জন্য সর্বোচ্চ সুবিধা দিতে পারবে।
পুঁজি বাজারে বর্তমানে বেক্সিমকো ফার্মার ৫৫,৯৭৬,২৫০টি শেয়ার রয়েছে। এর মধ্যে বেক্সিমকো ইনফিউশন্স’র রয়েছে ১,১৫০,০০০টি শেয়ার।
বেক্সিমকো গ্রুপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, বিদেশে নিরাপত্তার সাথে ব্যবসা করতে ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পুঁজি বাজারে প্রবেশের সুবিধা দিতে সক্ষম তার কোম্পানি।
যুক্তরাজ্যভিত্তিক লিবারটাস ক্যাপিটাল গ্রুপ বেক্সিমকোর উপদেষ্টা ও সাহায্যকারী হিসেবে কাজ করবে।
ইউরোপের বাজারে প্রতি বছর নির্ধারিত ১ দশমিক ১৫ বিলিয়ন জিডিআর মূল্যের ২০ থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) বেক্সিমকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে এর আটটি বিভাগে ২২ হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারি কাজ করছে।
বিপিএল ১৯৮০ সালে জার্মানির বেয়ার এজি ও যুক্তরাষ্ট্রের ইউপজন কোম্পানির পণ্য উৎপাদন ও মার্কেটিং শুরু করে।
তবে ১৯৮৩ সালে প্রথম তারা নিজেদের পণ্য উৎপাদন শুরু করে।
