কৃষিঋণের বরাদ্দ বাড়লেও বিতরণ লক্ষ্য অর্জিত হয়নি
কৃষিঋণের বরাদ্দ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও গত ১২ বছরে দেশের বিশেষায়িত ব্যাংক ও রাষ্ট্রায়ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, কৃষিঋণের বরাদ্দ ১৯৯২-৯৩ সালে এক হাজার ৪ শ’ ৭৪ কোটি টাকা থেকে বেড়ে ২০০৪-০৫ সালে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫ শ’ ৪০ কোটি টাকা। যদিও একই সময়ে কৃষিঋণ বিতরণ ৮ শ’ ৪২ কোটি টাকা থেকে চার হাজার ২শ’ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ বছরের এপ্রিলে ক্রমপূঞ্জিত খেলাপী কৃষিঋণের পরিমান দাড়িয়েছে ১৩ হাজার ৫ শ’ ৬৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকতা বিডিনিউজকে জানান, ঋণ বিতরণ ব্যর্থ হওয়ার কারণ ব্যাংকগুলো নয়, বরং পর্যাপ্ত ও কার্যকর ঋণগ্রহীতার অভাব। ঋণের চাহিদা বৃদ্ধি পেলে ব্যাংকগুলো পর্যাপ্ত ঋণ দিতে পারত।
কর্মকর্তাদের মতে, বিশেষায়িত ব্যাংক যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), বাংলাদেশ সমবায় ব্যাংক (বিএসবিএল), বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড (বিআরডিবি) এবং রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলো এবং কিছু বেসরকারি ব্যাংকের পাশাপাশি এনজিওরা কৃষিঋণ বিতরণ করে।
তিনি বলেন, সাধারণত মোট ঋণের চাহিদার ৬০ শতাংশ শষ্যঋণ। বাকি ৪০ শতাংশ ঋুণ বিতরণে পোল্ট্রি, পশুসম্পদ, কৃষি যন্ত্রপাতি, খাদ্য গুদাম ও দ্রারিদ্র হ্রাস কর্মসূচিকে গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি আরো জানান, স্বল্প হারে ঋণ আদায়ের কারণে সেচ ঋণ কম গুরুত্ব পাচ্ছে।
চলতি হারে কৃষিখাতে বরাদ্দের পরিমান পর্যাপ্ত কিনা এ প্রশ্নে তিনি বলেন, চাহিদার তুলনায় ঋণ সরবরাহ অনেক বেশি। ঋণ তহবিলের কোন সংকট নেই। রক্ষণশীল ঋণ বিতরণ নীতি কৃষিক্ষেত্রে কার্যকর করা হয়নি।
অর্থনীতিবিদ এম এম আকাশ ব্যাংক কর্মকতার এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, বরং কৃষিঋণ চাহিদা দ্রুত বাড়ছে, কিছু ক্ষেত্রে চাহিদা পূরণ করা যাচ্ছে না।
এম এম আকাশ বলেন, দূর্নীতি, ঘুষ, মধ্যসত্বভোগীর দৌরাত্ব এবং অব্যবস্থাপনার কারণে ঋণের লেনদেন ব্যয় বেড়ে গেছে। ফলে ঋণের চাহিদা বাড়ছে না। এর পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে মূলধন তুলে নিয়ে শহরাঞ্চলে ঋণ বাড়ানোর সরকারি নীতির কারণেও কৃষি ঋণের চাহিদার ওপর বিরূপ প্রভাব পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৩ অর্থবছরে সর্বোচ্চ ৩২ শতাংশ ঋণ বরাদ্দ করা হয়। ১৯৯৩-০৫ মেয়াদের প্রথমার্ধে গড় ঋণ বৃদ্ধির হার ছিল ১১ শতাংশ। যদিও শেষার্ধে গড় ঋণ ১ শতাংশ হারে হ্রাস পায়।
৯৩ ও ৯৪ অর্থবছরে ঋণ বিতরণ বৃদ্ধি হার ছিল যথাক্রমে ৩১ শতাংশ ও ৪৬ শতাংশ। অন্যদিকে গত দুই বছরে ঋণ বিতরণ বৃদ্ধি হার ছিল যথাক্রমে ১১ শতাংশ ও ২৫ শতাংশ। যদিও ৯৯ অর্থবছরে সর্বোচ্চ ঋণ বিতরণ ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে পরবর্তী বছরে বিতরণ হ্রাস পেয়ে ১২ শতাংশে দাঁড়ায়।
গত এক যুগে কৃষি ঋণ বিতরণ প্রায় ঋণাত্মক ২ শতাংশ থেকে ১২ শতাংশে বৃদ্ধি পায়। ১৯৯৯ অর্থবছরে মোট বরাদ্দের ৯৯ শতাংশ ঋণ বিতরণ হয়। গত ছয় বছরের মোট বরাদ্দকৃত ঋণের মধ্যে বিতরনের পরিমান গড়ে ৮৭ শতাংশ।
