২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেরক্স দক্ষিণ এশীয় প্রধান এন্ড্রু হর্ন মঙ্গলবার ঢাকা আসছেন

বিশ্বের অন্যতম অফিস ব্যবস্থাপনা প্রযুক্তি ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান জেরক্স কর্পোরেশন এর দক্ষিণ এশীয় প্রধান এন্ড্রু হর্ন মঙ্গলবার দু’দিনের সফরে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার ঢাকা শেরাটন হোটেল অনুষ্ঠিতব্য বাংলাদেশে জেরক্সের আরও কিছু নতুন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহন করবেন। দুদিনের সফরকালে এন্ড্রু হর্ন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাত করবেন।

‘ফরচুন ৫০০’ এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান জেরক্স এর ডিজিটাল কপিয়ার, ফ্যাক্স মেশিন, প্রিন্টার, স্ক্যানার এবং অন্যান্য পণ্য অফিস ডকুমেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে।

ইন্টারন্যাশনাল অফিস ইক্যুইপমেন্ট (আইওই) বাংলাদেশে জেরক্স পণ্য ও সেবা প্রদানকারী একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান।