২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কুনমিং কার্গো ফ্লাইট চালু করতে সরকারের প্রতি বিকেএমইএ’র আহবান

চীনে নিটওয়্যার রপ্তানির সম্ভাব্য বাজার প্রাপ্তির জন্য ঢাকা থেকে কুনমিং-এ কার্গো ফ্লাইট চালু করতে সোমবার বাংলাদেশ নিটওয়্যার উৎপাদনকারী ও রপ্তানীকারক সমিতি (বিকেএমইএ) সরকারের প্রতি আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিকেএমইএ চীনা বাজার সম্পর্কিত সাম্প্রতিক প্রয়োজনীয় সঠিক তথ্য সরবরাহের জন্য সরকারের সহযোগিতাও কামনা করেছে ।

বিকেএমইএ-র সভাপতি ফজলুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময়ে সাংবাদিকদের জানান, চীনা আমদানিকারক, পাইকারী বিক্রেতা এবং খুচরা বিক্রেতারা বাংলাদেশী নিটওয়্যার পণ্যের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি জানান, চীনে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা চলাকালে এক চীনা ক্রেতা দুই মিলিয়ন ডলারের বাংলাদেশী নিটওয়্যার পণ্য কিনতে চেয়েছিলেন। এ ব্যাপারে আগামী সপ্তাহে একজন রপ্তানিকারক চীনা আমদানিকারককের সঙ্গে রপ্তানি চুড়ান্ত করতে চীন যাচ্ছেন।

তিনি আরও বলেন, কুনমিং মেলায় বাংলাদেশী স্টলগুলোতে ক্রেতাদের ভীড় ছিল প্রচুর। এ ভীড় নিয়ন্ত্রণে আনতে চীনা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ফজলুল হক জানান, বাংলাদেশী রপ্তানীকারকরা চীনে অবস্থানকালে সে দেশের সরকার, ব্যবসায়িক প্রতিনিধি এবং ইউনান এর ভাইস গভার্নরের সঙ্গে বৈঠক করে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিকেএমইএ সঙ্গে ইউনান প্রভিনসিয়াল এসোসিয়েশন অব ফ্লাইট এন্ড টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি বলেন, এবছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ২য় নিট প্রর্দশনীতে এ চীনা ক্রেতারা অংশগ্রহন করবে।