বাংলাদেশ ব্যাংক গভর্ণর সিলেট কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ১৬ জুন সিলেট কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন। তার সফর সঙ্গী হচ্ছেন ব্যাংকের নির্বাহী পরিচালক জিয়াউল হাসান সিদ্দিকী।
ব্যাংক সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর এটিই ঢাকার বাইরে তার প্রথম সফর।
১৬ জুন দুপুরে সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে গভর্নর মতবিনিময় করবেন।
তিনি সিলেটের বিভিন্ন ব্যাংকের প্রধানদের সঙ্গে বিকেলে মতবিনিময় করবেন। ওই দিনই সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা।
