বাংলাদেশ ব্যাংক ‘ফ্যাক্টরিং’ গাইড লাইন চুড়ান্ত করেছে
বিশ্বব্যাপী গ্রহণযোগ্য অন্যতম আর্থিক উপকরণ ’ফ্যাক্টরিং’ এর ওপর বাংলাদেশ ব্যাংক গাইড লাইন চুড়ান্ত করেছে। ফ্যাক্টরিং এর মাধ্যমে ক্ষুদ্র ও মধ্যম মানের প্রতিষ্ঠানে (এসএমই) নগদ প্রবাহ বৃদ্ধি পায়।
এসএমইতে ফ্যাক্টরিং এর মাধ্যমে জামানতহীন ঋণের সরবরাহ সম্ভব হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর সালেহউদ্দিন আহমেদ বুধবার আনুষ্ঠানিকভাবে এসএমই’র অর্থায়ন গাইড লাইনের ঘোষণা দেবেন। বাংলাদেশ ব্যাংক বুধবার এসএমই’র অর্থায়নে ফ্যাক্টরিং এর সুবিধা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
ব্যাংকে সংশ্লিষ্ট কর্মকতা বলেন, ফ্যাক্টরিং মাধ্যমে এসএমই’র অর্থায়ন, চলতি মূলধন, উত্তোলন নিশ্চিত করে। একই সঙ্গে ফ্যাক্টরিং এসএমই’র পর্যাপ্ত ঋণ এবং স্থিতিশীল নগদ প্রবাহ নিশ্চিত করে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ফ্যাক্টরিং চালু করবে। বর্তমানে উন্নত দেশগুলোতে এলসি পদ্ধতি উঠে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্যাক্টরিং এর প্রচলন শুরু হচ্ছে। আন্তর্জাতিকভাবে আগামী তিন-চার মাসের মধ্যে ফ্যাক্টরিং চালু হবে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, ফ্যাক্টরিং প্রশাসনিক খরচ হ্রাস করে। ফ্যাক্টরিং অর্থ আদায়ে এবং সরবরাহকারিদের কাছে বিক্রয় হিসাব তুলে ধরতে সহায়তা করে। এছাড়াও ফ্যাক্টরিং ঋণের ঝুঁকি হ্রাস করে পাশাপাশি উচ্চ-ঝুঁকি গ্রহনকারী উচ্চ-ঝুঁকি ঋণদাতাদের কাছে স্থানান্তর করতে সহায়তা করে। সরবরাহকারীরা তাদের সরবরাহ মূল্যের ৭৫ শতাংশ তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরিং এর মাধ্যমে পেতে পারে।
ইন্ডাষ্ট্রিয়াল ডেভলাপমেন্ট লিজিং কোম্পানি (আইডিএলসি) ফ্যাক্টরিং শামীম রেজা বলেন, এর সাহায্য ঋণদাতা/ সরবরাহকারীদের মধ্যে চলতি মূলধন হ্রাসের পাশাপাশি নিরবিচ্ছিন্ন নগদ প্রবাহ বিদ্যমান থাকে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলী খানের নেতৃত্বে একটি পরামর্শ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আইডিএলসি ও ইন্টারন্যাশন্যাল লিজিং এন্ড ফ্যাইন্যানসিয়াল সার্ভিস (আইএলএফএসএল)-এ দুটি প্রতিষ্ঠান দেশে আভ্যন্তরীণ ফ্যাক্টরিং সুবিধা দিয়ে থাকে।
