রংপুর ফাউন্ড্রীর ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
রংপুর ফাউন্ড্রী লিমিটেড ২০০৪ সালের জন্য শতকরা ১৫ ভাগ লভ্যাংশ অনুমোদন করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
২০০৩ সালেও এ কোম্পানি একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করে।
কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার গুলশান শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা প্রস্তাবিত এ লভ্যাংশ প্রস্তাব অনুমোদন করে।
বর্তমানে কোম্পানিটির ১০০ মিলিয়ন টাকার পেইড আপ মূলধন রয়েছে। ২০০৪ সালে এর শেয়ারপ্রতি ১ দশমিক ৮৬ টাকা আয় হয়। তবে আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ দশমিক ৯৫ টাকা।
২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত পুঁজি বাজারে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের মোট মূলধন দাঁড়ায় ২৫ কোটি ৫০ লাখ টাকা।
পুঁজি বাজারে বর্তমানে ২১টি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান তালিকাভূক্ত আছে।
