এসইসি বৈঠকে বেক্সিমকোর পুঁজি সংগ্রহের আবেদন অনুমোদন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দেশের বাইরে থেকে পুঁজি সংগ্রহ করতে বেক্সিমকোর আবেদন অনুমোদন করছে।
একই বৈঠকে নিটোল কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) ৯ কোটি টাকার আবেদন অনুমোদন করা হয়েছে। এসইসি’র চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এসইসি’র বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালকরা। গত ১৪ জুন মঙ্গলবার কমিশন বৈঠক বসলেও ওই দিন আলোচনা সম্পূর্ণ শেষ না হলে সভা মূলতবি করা হয়। এ মূলতবি বৈঠক বৃহস্পতিবার আবার শুরু হয়।
তবে শেয়ার ইস্যুকারী ও স্টক ব্রোকারদের অনিয়ম নিয়ে বৈঠকে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। কমিশন সূত্রে জানা যায়, অনিয়মের কারণে তিনজন শেয়ার ইস্যুকারী ও স্টক ব্রোকারদের শাস্তি দেয়া হবে।
এ অপরাধের জন্য শাস্তি হিসেবে প্রায় ১০ লাখ টাকা জরিমান করা হবে বলে বৈঠক সূত্র জানায়।
