২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জিএসপি নীতিমালা নিয়ে আলোচনা করতে ব্রাসেলস যাচ্ছেন বিকেএমইএ নেতৃবৃন্দ

ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সাথে নতুন জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) নীতিমালা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (বিকেএমইএ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ব্রাসেলসের উদ্দেশ্যে শনিবার ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিকেএমইএ সভাপতি ফজলুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকেএমইএ নেতৃবৃন্দ ইউরোপীয় কমিশনের বাণিজ্য কমিশনার পিটার র‌্যানডেলসন এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নতুন জিএসপি নীতিমালা নিয়ে আলোচনা করবেন।

বিকেএমইএ নেতৃবৃন্দ বেলজিয়ামের ক্রেতা ও বাণিজ্য সংস্থা এবং বাংলাদেশী রাষ্ট্রদূত সৈয়দ মওদুদ আলীর সাথেও দেখা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।