নারীর স্বার্থ বিরোধী কোনো বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর না করার আহ্বান
কর্মজীবী নারী আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় নারীর স্বার্থ বিরোধী কোনো বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর না করতে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার একটি হোটেলে ১৬ জুন থেকে অনুষ্ঠিত ‘জেন্ডার সমতার ওপর আন্তর্জাতিক বাণিজ্য প্রভাব’ শীর্ষক দু দিনব্যাপি সেমিনারের অংশ হিসেবে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক জেন্ডার ও বাণিজ্য বিশেষজ্ঞরা এ দাবি জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী’র সভানেত্রী শিরিন আখতার, আন্তর্জাতিক জেন্ডার ও বাণিজ্য নেটওয়ার্কের প্রতিনিধি নাটিভিদাদ বারনারডিনো (ফিলিপাইন), হংকং পিপলস অ্যালায়েন্স অন ডব্লিউটিও’র মাবেল আও (চায়না), কমিটি ফর এশিয়ান ওমেন (থাইল্যান্ড) দীপা ভারতী, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের শর্বানী ভট্টচার্য ও দেবযানী সেনগুপ্তা।
