জিম্বাবুয়ে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ জিম্বাবুয়ের লিভিংস্টোনে আগামী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠেয় তিন দিনব্যাপী স্বল্পোন্নত দেশের বাণিজ্য মন্ত্রীদের ৪র্থ সম্মেলনে অংশ নেবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা শনিবার জানান, সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোতে উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধার দাবি জানাবে এবং বিশ্ববাজারের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের বাজার বৃদ্ধিরও দাবি তুলবে।
তিনি আরও জানান, গেটস’র মডিউল চার এর অধীনে সাধারণ ভ্রমণকারী এবং স্বল্পদক্ষ ও আধাদক্ষ ব্যক্তিদের অস্থায়ী যাতায়াতের ইস্যুটিও বাংলাদেশ উত্থাপন করবে।
ডিসেম্বরে হংকংয়ে অনুষ্ঠেয় ডব্লিউটিও’র সম্মেলনে তাদের ন্যায্য দাবি ও অভিন্ন স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
জাম্বিয়ার কমার্স, ট্রেড এবং ইন্ড্রাস্ট্রি বিষয়ক মন্ত্রী দীপক কেএ প্যাটেল এ সম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে ৩০টি স্বল্পোন্নত দেশের বাণিজ্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এন্টি ডাম্পিং থেকে রেহাই, ভারসাম্য আনয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হবে।
