২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের ৪১ দশমিক ২৯ কোটি টাকার বাজেট অনুমোদিত

জাতীয় সংসদের ২০০৫-০৬ অর্থ বছরের ৪১ কোটি ২৮ লক্ষ ৯৯ হাজার টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মঙ্গলবার স্পিকার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ১৮ তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে ২০০৪-০৫ সালের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে বৈঠকে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়া আইনমন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির ব্যারিস্টার জিয়াউর রহমান এবং অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার বৈঠকে যোগ দেন।

বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, হুইপ রেজাউল বারী ডিনা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের আর্থিক ব্যবস্থাপনা, জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তা ও কর্মচারিদের ভ্রমন বিধিমালা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংসদ সচিব ড. মোহাম্মদ ওমর ফারুক খান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।