২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবি ও টেলিফোন শিল্প সংস্থা কার্ড ফোন বিক্রিতে ডিলার নিয়োগ করবে

বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড (বিটিটিবি) এবং টেলিফোন শিল্প সংস্থা কার্ডফোন গ্রাহকদের দূর্ভোগ দূর করতে শিগগিরই ডিলার নিয়োগ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিটিটিবি কর্মকর্তারা মঙ্গলবার বলেন, ফোন বুথগুলো এবং ফোন কার্ড দালালদের দখলে চলে গেছে। ফলে গ্রাহকরা ঝক্কি ঝামেলা এড়াতে ফোন বুথগুলো এড়িয়ে চলছে।

বর্তমানে শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে ফোন কার্ড বিক্রি হয়। দালালরা সেখান থেকে সব কার্ডই কিনে নিয়ে গ্রাহকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে থাকে।

সম্প্রতি মন্ত্রণালয় অনুমোদিত বিটিটিবি ও টিএএস’র মধ্যে কার্ডফোন ব্যাবস্থাপনা ও প্রশাসনিক চুক্তি-৮ এর আওতায় কার্ড ফোন ও কার্ড ডিলারদের কাছে তিন শতাংশ কমিশনে ছেড়ে দেয়া হবে।

অনুমোদন অনুযায়ী গ্রাহকরা লোকাল, এনডব্লিউডি, আইএসডি ও ইআইএসডি কল করতে পারবেন।

টেলিফোন শিল্প সংস্থা প্রাইভেট এজেন্টদের সাহায্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, বিমানবন্দর, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে কার্ড বিক্রি করবে। একটি সূত্র জানায়, খুব শিগগিরই তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এজেন্ট নিয়োগ করবে।

সারা দেশে ১৫২০টি কার্ড ফোন বুথ থাকলেও মাত্র ৮৪৪টি সচল রয়েছে।

এছাড়া ১৩০টি কার্ড ফোন বিটিটিবি এবং টিএসএস’র কাছে রয়েছে যা আগ্রাধিকার ভিত্তিতে অকেজো হয়ে যাওয়া বুথের পরিবর্তে স্থাপন করা হবে।

বিটিটিবির একজন কর্মকর্তা জানান, গত অর্থবছরে বিটিটিবি কার্ড ফোন থেকে তিন কোটি টাকা আয় করেছে।