২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও’র অধীনে বাণিজ্য বিষয়ক আলোচনায় বাংলাদেশের কঠোর অবস্থান নেয়া উচিত: সিপিডি

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) রক্ষণাত্বক অবস্থানে না থেকে বাংলাদেশসহ বিশ্বের স্বল্পন্নোত দেশগুলোকে (এলডিসি) বাণিজ্যিক দরকষাকষির ওপর জোর দেওয়ার ব্যাপারে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদগন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার বিশেষজ্ঞরা এ কথা বলেন। বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশসমুহকে তাদের নিজস্ব পণ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী শুল্কবিহীন সুবিধা অর্জনের পক্ষে দরকষাকষি জোরদার করার পরামর্শ দেন তারা।

এলডিসি শুধুমাত্র শুল্কবিহীন সুবিধার জন্য সমঝোতা নয়, বিদেশী বাজারে প্রবেশের যে প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতেও বক্তারা পরামর্শ দেন।

চলমান দোহা সম্মেলনের লাভ ক্ষতির হিসেব নির্ধারণে এবং আসন্ন জাম্বিয়ার লিভিংস্টোন ও হংকং সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সিপিডি’র পাঁচ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ দল ১৬-২৫ মে জেনেভা সফর করে এসেছেন।

জেনেভায় সিপিডি’র নির্বাহী পরিচালক ড.দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ডব্লিউটিও’র ৬৮ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে।

ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে তাদের স্বার্থবিরোধী বিষয়গুলোর ব্যাপারে সমঝোতার জন্য ডব্লিউটিওতে আলোচনা করতে হবে।

তিনি বলেন, ডব্লিউটিও’র হংকং সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ সরকারকে দেশের বিভিন্ন বাণিজ্য ইস্যু নিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে আলোচনায় বসতে হবে, যাতে বাংলাদেশ তার অবস্থানকে তুলে ধরতে ডব্লিউটিওতে চাপ প্রয়োগ করতে পারে।