২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্প মালিকরা রুগ্ন শিল্প পুনর্বাসনে বিশেষ বরাদ্দ চেয়েছেন

বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ) আগামী অর্থবাজেটে চামড়া রফতানির ক্ষেত্রে শতকরা ১৫ ভাগ নগদ আর্থিক সহায়তা এবং রুগ্ন ঘোষিত ৭৯টি চামড়া শিল্পের পুনর্বাসনের জন্যে বিশেষ অর্থ বরাদ্দের আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিটিএ চামড়া শিল্পকে হাজারিবাগ থেকে সাভারে দ্রুত স্থানান্তর এবং চামড়া শিল্পের জন্যে বরাদ্দকৃত দুশ একর জায়গার পরিবর্তে চারশ একরে বাড়ানোর আহবান জানান। ট্যানারি শিল্পে চামড়া সরবরাহ অব্যাহত রাখার জন্যে পশুপালনে কৃষকদের উৎসাহিত করতে অ্যাসোসিয়েশন ক্ষুদ্র ঋণ দেওয়ার সুপারিশ করেছেন।

বিটিএ স্থানীয় জুতা শিল্পকে টিকিয়ে রাখতে সিনথেটিক জুতা আমদানি বন্ধ করা এবং প্রকৃত রফতানিকারক চিহ্নিত করে তাদের প্রত্যয়নপত্র প্রদানের দাবি জানান।

বর্তমানে চামড়া সামগ্রী উৎপাদনে ১৫ শতাংশ আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে, কিন্তু রফতানি পণ্যে কোনও আর্থিক সহায়তা দেওয়া হয় না।

অ্যাসোসিয়েশন জানায়, পর্যাপ্ত অর্থ সুবিধা পেলে স্থানীয় রফতানিকারকরা অধিক মানসম্মত চামড়া সামগ্রী উৎপাদনে উৎসাহিত হবে।

জানা গেছে, সরকার ১৯৯০ সালে ওয়েট ব্লু চামড়া রফতানিতে নিষেধাজ্ঞার পর দেশের ৭৯টি চামড়া শিল্প এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে।

ব্যাংক ঋণে জর্জরিত এসব রুগ্ন শিল্প প্রতিষ্ঠানের পুনর্বাসনে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন।

সিনথেটিক, ফোম ও রাবারের জুতা আমদানি বাড়ার ফলে স্থানীয় জুতা শিল্প এখন হুমকির সম্মুখীন।

বিটিএ স্থানীয় জুতা শিল্পের কথা বিবেচনায় এনে আগামী বাজেটে সিনথেটিক জুতা আমদানি বন্ধের ব্যাপারেও দাবি জানান।