২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআর কয়েল প্রস্তুতকারীরা শুল্ক প্রত্যাহারের আবেদন জানিয়েছেন

বাংলাদেশ সিআর কয়েল প্রস্তুত ও রপ্তানিকারকরা জানিয়েছেন, সরকার নতুন করে শুল্ক আরোপ না করে আগামী বাজেটে বর্তমানে প্রচলিত শুল্ক হার বাদ দিলে সিআর কয়েল রপ্তানির মাধ্যমে প্রতিবছর ৩২০ মিলিয়ন মার্কিন ডলার আয় সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফেকচারার অ্যন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিসিআরসিএমইএ) এর কথায়, এ খাত থেকে বর্তমান শুল্ক আদায় নীতি রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ প্রতিবন্ধকতা অপসারণ করতে রপ্তানিকারকরা চার শতাংশ আইডিএসসি এবং এক শতাংশ সিআরএফ চার্জ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

বিসিআরসিএমইএ’র সভাপতি খলিলুর রহমান বলেন, গত দু’ বছরে আমরা ১৬০ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছি। রপ্তানি আয় আরও বাড়ানোর ক্ষেত্রে বর্তমান শুল্ক হার বাধা হয়ে দাঁড়িয়েছে।

আইডিএসসি এবং সিআরএফ চার্জ ফেরত দেওয়ার দাবি জানিয়ে বিসিআরসিএমইএ বলেছে, নিয়ম অনুযায়ী সিআর কয়েল রপ্তানির সময় রপ্তানিকারকদের চার শতাংশ আমানত রাখতে হয়। রপ্তানিকৃত সিআর কয়েলের ওপর ডিউটি ড্র-ব্যাক পদ্ধতিতে আমাদানি পর্যায়ে প্রদেয় শুল্ক কর ফেরত দেওয়ার বিধান রয়েছে।

বিসিআরসিএমইএ’র সভাপতি খলিলুর রহমান বলেন, এই চার্জ ফেরত দেওয়া হচ্ছে না।

বিসিআরসিএমইএ জানায়, বিশ্বের বাজারে এইচআর কয়েলের উচ্চ মূল্য এবং ১৫ শতাংশ আমদানি শুল্ক প্রদান করার ফলে সিআই শিটের উৎপাদন খরচ বেড়ে যায় এবং তার মূল্য স্থানীয় ক্রেতাদের আওতার বাইরে চলে যায়।

বিসিআরসিএমইএ কর্তৃপক্ষ ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে বর্তমানে প্রচলিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিয়ে জানিয়ে বলেন, এই প্রতিবন্ধকতার কারণে নতুন রপ্তানিমুখী শিল্পখাতটি বন্ধ হয়ে যেতে বসেছে।