২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল গ্রাহকরা শনিবার থেকে নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন

দেশের সিটিসেল মোবাইল ফোন গ্রাহকরা শনিবার থেকে নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সিটিসেলের অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ বিডিনিউজকে জানান, সফটওয়্যার সংস্করণের জন্য এই সাময়িক নেটওয়ার্ক সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি আশা করেন, ডাটা ট্রান্সফরমেশনের উন্নয়নের জন্য সফটওয়্যার সংস্করণের কাজ শেষ হতে আরও দু’দিন সময় লাগবে। তবে এর মাধ্যমে গ্রাহকরা আগামীতে আরও নতুন নতুন সুবিধা পাবেন।

তিনি আরও জানান, দেশের তৃতীয় বৃহৎ সেল ফোন প্রোভাইডার সিটিসেলের গ্রাহক সংখ্যা বর্তমানে ৪ লাখ।