পুঁজি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হস্তক্ষেপ তদন্তে কমিটি গঠন করবে এসইসি
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজি বাজারে হস্তক্ষেপ করছে এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে সিকিউরিটিজ অ্যাণ্ড এক”েঞ্জ কমিশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজি বাজারে হস্তক্ষেপ করার কারণে সম্প্রতি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
এসইসি’র পরিচালক শুভ্র কান্তি চৌধুরীকে প্রধান করে এসইসি’র উপ-পরিচালক রেজাউল করিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ বিভাগের প্রধান সাইদুল আমিনের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
বিনিয়োগকারীদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেননি। নিজেদের সুনাম অর্জনের জন্য তারা ক্রেতাদের ওপর চাপ প্রয়োগ করত।
সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একদিনেই তাদের হাত দিয়ে অনেক শেয়ার বিক্রি করেছে। এসময় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে কমিশন সাতটি অডিট প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য ইনস্টিটিউট অব র্চাটার্ড একাউন্টস অব বাংলাদেশকে (আইসিএবি) আরও ৪৫ দিন সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেধে দেওয়া সময়সীমা মে মাসের মাঝামাঝি ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আইসিএবি আরও ছয় মাস সময় দেওয়ার অনুরোধ জানায়।
গত ২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক পতন বছরের দ্বিতীয় সর্বোচ্চ বারের মতো। ওইদিন মূল্য সূচক আগের দিনের তুলনায় ১০২ দশমিক ২১ পয়েন্ট বা ৭ দশমিক ১১ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে
১৪ শ ৩৫ দশমিক ৬৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্যসূচক পাঁচ ভাগ কমে ২হাজার ৮শ ৬৫ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়ায়।
উভয় স্টক একচেঞ্জে ভালো মানের শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে পড়ে যায়।
সর্বশেষ ১৯ মে পর্যন্ত ঢাকা স্টক একচেঞ্জের মূল্য সূচক ১৮৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬শ ২৩ দশমিক ৭৫৫ পয়েন্টে। এবছরে
১ জানুয়ারিতে মূল্য সূচক ছিল ১৯শ ৯৯ পয়েন্ট।
