২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিঙ্গেল কান্ট্রি ফেয়ার’-এ অংশ নিতে ইতালি গেছেন এফবিসিসিআই সভাপতি

ইতালির মিলানে ২৩ থেকে ২৫ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ সিঙ্গেল কান্ট্রি ফেয়ার’-এ অংশ নিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আউয়াল মিন্টু শনিবার ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, ইতালিতে অবস্থানকালে আব্দুল আউয়াল মিন্টু এফবিসিসিআই এবং ফরেন ট্রেড অ্যাসোসিয়েশন অব মিলান (এআইসিই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এছাড়া মিলান চেম্বার অব কমার্স (পিআরওএমওএস) এবং এআইসিই-এর সাথে একটি গোলটেবিল আলোচনায়ও তার অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।