টেলিটক সিমের লটারি রোববার
টেলিটক সিমের জন্যে চার লক্ষ ৩৩ হাজার চারশ ৬১ জন আবেদনকারীর মধ্যে নির্ধারিত ৪০ হাজার সিম বিতরণের লক্ষ্যে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারি অনুষ্ঠিত হবে।
পরে টেলিটক কর্তৃপক্ষ ওইদিন সন্ধ্যায়ই লটারি বিজয়ীদের ট্রাক নম্বর তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে। যারা যে ওয়েবসাইটে ফরম পূরণ করেছেন, তারা সেই ওয়েবসাইটের মাধ্যমেই তাদের ফলাফল জানতে পারবেন।
ওয়েবসাইটের ঠিকানা: http://gold.teletalk.com.bd এবং http://silver.teletalk.com.bd
জুনের প্রথম সপ্তাহের মধ্যেই সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংকের মাধ্যমে এসব সিম বিতরণ শুরু করা যাবে বলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এ পর্যায়ের সিম বিতরণ শেষ হলে সারাদেশেই ফরম বিতরণ শুরু করবে টেলিটক কর্তৃপক্ষ। এক্ষেত্রে সারাদেশেই টেলিটকের নেটওয়ার্ক থাকার কথা তিনি উল্লেখ করেন।
