ভিয়েতনামের সাথে বাংলাদেশের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর
ভিয়েতনামে প্রধানমন্ত্রীর সাথে সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল দ্বি-পক্ষীয় ব্যবসা-বাণিজ্য জোরদার করতে সেদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে তিনটি সমাঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ১২ সদস্যের প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ টেক্সটাইল মিল্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ আউয়াল বুধবার ভিয়েতনাম টেক্সটাইল এন্ড এ্যাপারেল এসোসিয়েশন (ভিআইটিএএস) এর সাধারণ সম্পাদক লি ভেন দাও-এর সাথে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম হ্যানয় কো-অপারেটিভ ইউনিয়নের(এইচসিইউ) সাধারণ সম্পাদকের সাথে আরেকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
তৃতীয় স্মারকটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ মহিলা উদ্যোক্তা সংস্থা (বিডব্লিউইএ) এবং ভিয়েতনামের মহিলা উদ্যোক্তা কাউন্সিলের (ডাব্লিউইসি) মধ্যে।
