২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার দরে হেরফের হয়নি

সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য ৬ষ্ঠ পে স্কেল ঘোষণার পর নগরীর খুচরা বাজারে পণ্যের দরে তেমন কোনও হেরফের হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

চাল, আলু, তরিতরকারি ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ছিল। তবে গত সপ্তাহের তুলনায় গরুর মাংস ও খাসীর মাংসের দাম সামান্য বেড়েছে।

সয়াবিনের দাম প্রতি কেজিতে দুই টাকা বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছের দাম গত সপ্তাহের চেয়ে অনেক বেশি।

পলাশীর দোকানদার নাসির বলেন, যোগান থাকলে চালের দামে তেমন কোন হেরফের হবে না।

তিনি বলেন, নাজিরশাল, মিনিকেট, পায়জাম, বিআর-২৮ এবং ইরি একই মূল্যে বিক্রি হচ্ছে।

হাতিরপুল বাজারের খুচরা সবজি বিক্রেতা আব্দুল আজিজ বলেন, যোগানের উপরই নির্ভর করছে খুচরা বাজার মূল্য।

মাছ ব্যবসায়ীরা বলছেন স্থানীয় বাজারে মাছের সল্পতার কারণে মাছের দাম বাড়ছে।

মাছ ব্যবসায়ী ইসমাইল বলেন, জেলেরা স্থানীয় বাজারে যথেষ্ঠ পরিমাণে মাছের যোগান দিতে পারছেন না।

গত সপ্তা ায় প্রতি কেজি স্বর্ণ এবং লতা চাল ২৪ টাকা দরে, নাজিরশাল ও মিনিকেট ২২ টাকা দরে, পাইজাম, বিআর-২৮ এবং পারিজাত ১৮ টাকা দরে এবং ইরি ১৭ দরে বিক্রি হয়েছে।