২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্য খাতে বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে ৩ শ’ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে

বিশ্বব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির (এইচএনপিএসপি) আওতায় বাংলাদেশ তিন শ’ মিলিয়ন ডলার বা প্রায় এক হাজার আটশ’ কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বাংলাদেশ সরকারের সাথে বিশ্বব্যাংক মঙ্গলবার এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে।

অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব বদিউর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিচ বিশ্বব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচীর আওতায় ২০০৩-২০১০ সালের প্রস্তুতি হিসেবে সরকার এ ঋণ কাজে লাগাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এ কর্মসূচীর বাস্তবায়ন করবে।

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী সরকারের সামাজিক উন্নয়নের শেষসীমা হিসেবে দরিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজিএস) কাজ করবে।

অর্থনীতি সম্পর্ক বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচীটির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রসূতিকালে মা ও শিশু মৃত্যুহার কমবে এবং শিশুপুষ্টি নিশ্চিত হবে।