বাজার মূল্য ও মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে না নতুন বেতন স্কেল: সাইফুর
নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে বাজার মূল্য এবং মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ ও পরিপল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
তিনি বলেন, নতুন বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমাদের অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা দরকার। তবে দেশের বৃহৎ অর্থনৈতিক পরিসরে এই চ্যালেঞ্জ নেয়া সম্ভব।
তিনি বলেন, বেতন বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর দাম ও মুদ্রস্ফীতির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যদি অসদুপায় অবলম্বন না করে তবে জিনিসপত্রের দাম বাড়বে না।
বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারিদের মধ্যে পূর্ণ উদ্যমে কাজ করার উৎসাহ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এতে আমি খুব খুশি। তবে শতকরা ৫৩ ভাগ বেতন বৃদ্ধিটা অনেক বেশি’।
