২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার মন্ত্রীসভায় পে কমিশন অনুমোদন হচ্ছে

বিশ্বব্যাংক ও আইএমএফ’র আপত্তি সত্বেও সরকার সোমবার মন্ত্রীসভার বৈঠকে নতুন বেতন স্কেল অনুমোদন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

শনিবার ভোরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।

অর্থমন্ত্রী তুরস্কে এডিবি’র বার্ষিক সভায় যোগদান এবং যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক, আইএমএফ ও ইউএসএআইডি’র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত শেষে ১২ দিন পর দেশে ফেরেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের বলেছি, আমরা আমাদের অর্থনৈতিক ক্ষমতার আওতাতেই ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।’