২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট বিলের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির বজেট প্রস্তাবনা

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি পরবর্তী বাজেটে কয়েকটি সুপারিশ করেছে। ভারত ও চীনে পেটেন্ট বিলের কারণে কম দামে ওষুধ উৎপাদনে যে বাধার সৃষ্টি হয়েছে সে সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে তারা এ সুপারিশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

গবেষণা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত, এপিআইয়ের  জন্য উন্নয়ন ও উপাদান এবং  দেশের বাইরে অফিস স্থাপনের ক্ষেত্রে বর্তমান অফিস ট্রান্সফার মানি এক লাখ ডলারের পরিবর্তে তিন লাখ ডলার করার প্রস্তাব রাখা হয়েছে।

অন্য এক প্রস্তাবে ওষুধ শিল্প সমিতি পিভিসি আমদানিতে ও ওষুধের প্যাকেটজাত করার ক্ষেত্রে সাত শতাংশ এবং গ্লাভস ও অ্যাপ্রন আমদানির ক্ষেত্রে দুই শতাংশ আমদানি কর আরোপের সুপারিশ করেছে।

সরকারের কাছে বাজেট প্রস্তাবে ওষুধ প্রস্তুতকারকরা ওষুধ আমদানিতে সরাসরি নগদ সহায়তা প্রদানের সুপারিশ জানায় এবং আমাদনি আয়ের ক্ষেত্রে আয়কর আইনের সুপারিশ করে।

বিদেশে প্রতিবছর যাতে পাঁচ হাজার থেকে সাত হাজার ডলারের নমুনা পাঠানো যায় এবং বিদেশি অংশীদারদের জন্য ১০ শতাংশ শিপমেন্ট ভল্যু মূল্য প্রদানের অনুরোধ জানায়।

১৯৮২ সালের দুশ’ ৪৩ কোটি টাকার বাজার থেকে ২০০৪ সালে স্থানীয় ওষুধের বাজার ২৮ হাজার চারশ’ কোটিতে উন্নীত হয় এবং বার্ষিক ১০ ভাগ হারে উন্নীত হচ্ছে। ওষুধ রপ্তানির বাজারও প্রসারিত হচ্ছে।

ওষুধ শিল্প সমিতিতে বর্তমান তালিকায় একশ’ ৪৪টি কোম্পানি রয়েছে যাদের মধ্যে ৪০ শতাংশ কোম্পানি বিশ্বের ৬০টি দেশে ওষুধ রপ্তানি করছে।