২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্র“টিপূর্ণ ও নীতিবহির্ভূত হওয়া সত্ত্বেও আসন্ন বাজেটে পিএসআই বহাল থাকছে

ত্র“টিপূর্ণ ও নীতিবহির্ভূত চর্চা অব্যাহত থাকা সত্ত্বেও আসন্ন বাজেটে আমদানিপূর্ব তদারকির (পিএসআই) বিধান প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার তিনি বলেন, আমদানিপূর্ব তদারকি কোম্পানিগুলো কোনও কোনও ক্ষেত্রে ত্র“টিপূর্ণ সনদপত্র প্রদান এবং দুর্নীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আসন্ন বাজেটে এ সম্পর্কিত বিধান বহাল থাকছে।

সম্প্রতি মার্সিডিস বেঞ্জ গাড়ি আমাদানি সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজকে জানান, পিএসআই কোম্পানিসমূহ আমদানিকৃত পণ্যগুলো যথাযথভাবে পরীক্ষা করে দেখেনি।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ বলেন, তাদের বেশিরভাগ পিএসআই সনদপত্র ত্র“টিপূর্ণ এবং কোম্পানিগুলো পণ্যের দাম ও মান সম্পর্কে ভুল তথ্য দিয়ে থাকে।

তিনি আরও বলেন, কোনও কোম্পানিই তাদের সনদপত্রে আমদানিকৃত পণ্যের মান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় না। 

স্ক্রাপ হিসেবে মার্সিডিস বেঞ্জ আমদানি করার সনদপ্রদানকারী প্রতিষ্ঠান ব্রিটিশ স্টান্ডার্ড ইন্সটিটিউটের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৩ সালে শতকরা ৩৩ ভাগ পিএসআই সনদপত্র ত্র“টিপূর্ণ ছিল।

কর্তৃপক্ষ ষ্টিল ট্রেডিং কোম্পানি লিমিটেডকে গাড়ি আমদানির অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান বিএসআই’র লাইসেন্স বাতিল করেছে।

ষ্টিল ট্রেডিং কোম্পানি সনদপত্রে ভুল ঠিকানা উল্লেখ করেছিল এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট ‘মিতালী’ তা পরীক্ষা করে দেখেনি।

দেশে বর্তমানে তিনটি অনুমোদিত এজেন্সি রয়েছে। এরা হলো ব্যুরো ভেরিটাস (বিআইভিএসি), ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস ও এসজিএস বাংলাদেশ।

আমদানিকৃত পণ্যের দাম, পরিমাণ ও মান পরীক্ষা করে দেখার দায়িত্ব এসব প্রতিষ্ঠানের। এছাড়া আমদানি শুল্কের পরিমাণ মূল্যায়ন, শুল্ক কোডের যথার্থতা ও শ্রেণীবিন্যাস এবং প্রদেয়যোগ্য করের হিসাব করাও তাদের কাজের মধ্যে অন্তর্ভূক্ত।  

গত ২০ এপ্রিল চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাষ্ট্রিজের (সিসিসিআই) সাথে এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আমদানি রপ্তানি বাইিজ্যে সকল প্রকার হয়রানি বন্ধে সরকার পিএসআই বিধান প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে।