২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ১ বছর পর শপথ নিলেন ঝালকাঠি পৌর চেয়ারম্যান

ঝালকাঠি পৌর সভার চেয়ারম্যান আঃ হালীম গাজী নির্বাচিত হওয়ার প্রায় ১ বছর পর বুধবার শপথ গ্রহণ করেছেন। একই সাথে তিনি পৌরসভার দায়ীত্বভারও বুঝে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

জানা যায়, ২০০৪ সালের মে মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয় লাভ করেন। ওই বছরেরই ২২মে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফজাল হোসেন ঋণ খেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে হাইকোর্টে রীট মামলা দায়ের করেন।

হাইকোর্ট তাকে ঋণ খেলাপী ঘোষণা করে নির্বাচন বাতিল করে। হালীম গাজী এর বিপরীতে আপিল করলে আপিল বিভাগ ঐ রায় বাতিল করে হালীম গাজীকে শপথ গ্রহণের আদেশ দেয়।