২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া ও আফ্রিকার ব্যবসায়ী সম্প্রদায় বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে

এশিয়া ও আফ্রিকার ব্যবসায়ী সম্প্রদায় উভয় মহাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, মৎস্য, বন ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে ও বাণিজ্য সম্প্রসারনে আগ্রহ দেখিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এপ্রিলের ২১-২২ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই মহাদেশের ১৬ টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা আঞ্চলিক অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করে।

যৌথ ঘোষণায় এশিয়া ও আফ্রিকার সরকারি ও বেসরকারি খাতে সরাসরি বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ানো ব্যাপারে ঐক্যমত্যের কথা জানানো হয়।

আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক, রেল, জল ও বিমান যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের পক্ষে এ ঘোষণায় স্বাক্ষর করেন। বাংলাদেশ ছাড়াও ব্রুনেই, চীন, মিশর, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মোজাম্বিক, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, এবং জিম্বাবুয়ের প্রতিনিধিরা এ ঘোষণায় স্বাক্ষর করেন।

সকল দেশের প্রতিনিধিরা এশিয়া ও আফ্রিকার মধ্যে পাস্পরিক সমন্বয় ও দ্বিপাক্ষিক স্বার্থে দক্ষিণ-দক্ষিণ সম্পর্ক জোরদারের ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

মানুষের জীবনমান উন্নয়নে এবং বিশ্বায়নের সুফলের সামঞ্জস্য নিশ্চিত করার বৃহত্তর স্বার্থে বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক ফোরামগুলোর সাথে সম্পর্ক জোরদারের ব্যাপারে তারা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিযোগিতা বৃদ্ধি, উন্নয়ন সংক্রান্ত বিষয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত প্রয়োজনে ইতিবাচক তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এশিয়া-আফ্রিকা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার ব্যাপারেও সিদ্ধান্ত হয়।

এশিয়া-আফ্রিকার ব্যবসায়ী সম্প্রদায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক আস্থার বিনিময় করবে যাতে অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলোর দারিদ্র্য দূরীকরণ ও বৈশ্বিক উন্নয়নের সাথে তাদের উন্নয়নগত গতিশীলতা অক্ষুণœ রাখতে পারে।

ব্যবসায়ী সম্প্রদায়ের এ বৈঠক আগামী ২০০৭ সালে কায়রোতে অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে।