২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চ্যানেলে এনজিও ফান্ড আনতে নিজের ব্যর্থতা স্বীকার করলেন অর্থমন্ত্রী

দেশে কর্মরত বিভিন্ন এনজিও’র জন্য বিদেশী বিভিন্ন দাতা সংস্থা প্রদত্ত টাকা সরকারি নিয়ন্ত্রণে আনার দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের তিনি জানান, এনজিওগুলো তাদের ঋণগ্রহীতাদের কাছ থেকে ২২Ñ২৩% হারে সুদ আদায় করছে।

মন্ত্রী বলেন, বিষয়টিতে আমি খুব হতাশ। কৃষি ব্যাংক বা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মতো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি চালু করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এক প্রশ্নের জবাবে তিনি এনজিও ফান্ড সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন এবং দেশের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে লেখালেখি করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানানো হয়, চলতি অর্থ বছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে বাংলাদেশে কর্মরত স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থার জন্য মোট ২১২ মিলিয়ন ইউএস ডলার বা ১২৯০ কোটি টাকার অর্থ সাহায্য এসেছে।