২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনার অভাবে বেশিরভাগ শিল্পই রুগ্ন হয়ে পড়ছে: বাণিজ্য মন্ত্রী

ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য লবন ও ভোজ্য তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অপরিকল্পিতভাবে দেশের আনাচে কানাচে অপরিকল্পিতভাবে লবন ও ভোজ্য তেল শিল্প গড়ে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রোববার বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, সঠিক পরিকল্পনা না থাকায় এসব শিল্প কারখানার বেশিরভাগই দুর্বল হয়ে পড়ছে।

নারায়নগঞ্জের মেঘনাঘাটে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র সহযোগী দুটি প্রতিষ্ঠান ইউনাইটেড সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তানভীর ওয়েলস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, মুক্তিযুদ্ধ বিষয়ক উপমন্ত্রী রেজাউল করিম, ভূমি উপমন্ত্রী মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জিএম সিরাজ এমপি, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের ইকোনমিক এ্যাফেয়ার্স মিনিস্টার আর আর দাস এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।