সিলেটি প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানালেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান দেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য প্রবাসী সিলেটিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হবে, বেকারত্ব দূর হবে এবং সৃষ্টি হবে কর্মসংস্থানের।
আন্তর্জাতিক বানিজ্য মেলা প্রাঙ্গণে শনিবার এক সংম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সিলেটের উন্নয়নে কোনও কাজ করেনি। চার দলীয় জোট ক্ষমতা গ্রহণ করে সিলেটকে আলোকিত নগরীতে পরিণত করেছে।
পরে মন্ত্রী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ পরিদর্শণ করেন।
