শর্ত রক্ষা না করার কারনে জাইকা’র বড় অংকের অনুদান থেকে বঞ্চিত হচ্ছে ডিসিসি
‘ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান’-প্রকল্পে কর্মী নিয়োগ নিয়ে জাইকা ও ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে মত পাথ্যর্কের কারণে এই প্রকল্পে জাপান সরকারের বিশাল অংকের অনুদান থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।
ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির শর্তাবলি ভঙ্গের কারণে জাপান এক হাজার কোটি টাকার এই প্রকল্পে মাত্র ৩৪২ কোটি টাকা দিয়েছে।
জাইকা স্টাডি টিমের দলনেতা ড. কাৎসুহিদে নাগায়ামা বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, “মাস্টার প্ল্যান প্রকল্পের তৃতীয ধাপ বাস্তবায়নের জন্য ডিসিসিতে একটি শক্তিশালী প্রতিপক্ষ দরকার”।
নাগায়ামা ১১ এপ্রিল ডিসিসির কাছে প্রেরিত চিঠিতে বলেন, “আমরা সেই ধরনের কর্মকর্তাদেরকে ডিভিশনে চাই যারা দায়িত্ব নিয়ে মাস্টার প্ল্যানের প্রতিটি কর্মসূচিতে জাইকা টিমের সাথে কাজ করতে পারবে। অন্যথায় মাস্টার প্ল্যানের তৃতীয ধাপ বাস্তবায়ন অর্থহীন হয়ে পড়বে। ”
কিন্তু ডিসিসি এমন একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিভিশনে নিয়োগ দিয়েছে যার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নেই।
এছাড়াও এই প্রকৌাশলী ডিসিসি’র অন্তত আরও ছয়টি প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। ফলে গত ছয়মাসেও তিনি কোনও পরিকল্পনা জমা দিতে পারেননি।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশিদার এবং মাস্টার প্ল্যান প্রজেক্টে তারা অনুদান হিসেবে অর্থায়ন করছে।
কিন্তু অনুদানের পরিমাণ ডিসিসি’র কাঙ্খিত এক হাজার কোটি টাকা থেকে মাত্র ৩৪২ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে প্রধানত জাইকার সাথে সম্পাদিত চুক্তির শর্তাবলী (উভয় দেশের সরকার কর্তৃক গৃহীত) ভঙ্গের কারণে।
চুক্তি অনুযায়ী, ডিসিসি’র কাউন্টারপার্ট পার্সোনেল ইউনিট ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেলের জনশক্তি যারা জাইকা স্টাডি টিমের সাথে থেকে প্রযুক্তি গ্রহণ করেছে তাদেরকে ওয়েষ্ট ম্যানেজম্যান্ট ডিভিশনে (ডব্লিউএমডি) আত্মিকরণের কথা ছিল।
এ ব্যাপারে বিডিনিউজের সাথে আলাপকালে ড. কাৎসুহিদে নাগায়ামা বলেন, “মেয়রকে পাওয়া গেলে তার সঙ্গে এ ব্যাপারে কথা হবে। তিনি বলেন, প্রকল্পের অর্থ কার্যকরভাবে খরচ হওয়া উচিত এবং আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি।
বাংলাদেশে নিযুক্ত জাইকা’র উপ-আবাসিক প্রতিনিধি আকিকো গত বৃহস্পতিবার ডিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে দেখ্ াকরে উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোনও অনুদান পেতে চাইলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।
এরআগে মেয়র এক হাজার কোটি টাকারও বেশি মাস্টার প্ল্যান প্রকল্পের কথা বলেছেন। প্রকল্প বাস্তবায়নে জাইকার একটি টিম ১৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে ইতোমধ্যেই ১৪ মাসভ্যাপী গবেষণা সম্পন্ন করে।
ড. নাগায়ামা বলেন, মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তৃতীয় ধাপ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বর্তমানে ডিসিসি চালকের আসনে রয়েছে, আর আমরা রয়েছি পিছনের সিটে।
