শেয়ার বাজারে টানা মূল্যপতন: বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ার বাজারে টানা মূল্যসূচক পতনে বিক্ষুব্ধ শেয়ার কারবারীরা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে।
এদিকে বাজারের ক্রমনিুগতি ঠেকাতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সদস্যদের ওপর ১৯৯৯ সালের মার্জিন রুল স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
গত সপ্তাহে টানা বাজার পতনের পর রোববার বড় ধরনের ধস নামে। আগের দিনের তুলনায় প্রায় সবগুলো শেয়ারের দাম ৩০ পয়েন্ট অথবা দুই শতাংশেরও বেশি পতন ঘটে। মোট ১৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচা হয় এর মধ্যে মাত্র ১৮টির দাম কিঞ্চিৎ বৃদ্ধি পায়।
বিনিয়োগকারীরা এসইসি’র প্রবেশদ্বারে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ডিএসইতে শেয়ার কেনা বেচা চলে এবং মূল্যসূচকের ২ দশমিক ৬০ শতাংশ বা ৪৪ পয়েন্ট পতন ঘটে। ১৬৮টি ইস্যুর শেয়ার কেনা বেচা হয় এর মধ্য মাত্র ৪২টির দাম বৃদ্ধি পায়।
