২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গুর উৎপাদন বন্ধ, চট্টগ্রামে গ্যাস সংকট

সাঙ্গু গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস ঘাটতি দেখা দিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হঠাৎ করেই কেয়ার্ণ পরিচালিত সাঙ্গু গ্যাস ক্ষেত্রের পাঁচটি কূপের উৎপাদনই বন্ধ হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পরিস্থিতি মোকাবেলা করতে চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অর্ধেকে নামিয়ে আনতে হয়েছে। গ্যাস সরবরাহ প্রায় পুরোটাই বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায়।

পরিস্থিতি মোকাবেলায় জাতীয় গ্রীড থেকে চট্টগ্রামে ৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে চট্টগ্রামে গ্যাস ঘাটতির পরিমাণ ৭০ এমএমসিএফডি।

এদিকে জাতীয় গ্রীড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ দেয়ার কারণে ঢাকা এবং এর আশেপাশের এলাকায় গ্যাস ঘাটতি দেখা দিয়েছে।

সাঙ্গুর পাঁচটি কূপ কেন একযোগে বন্ধ হয়ে গেলো, তাৎণিকভাবে এর কোনো কারণ পেট্রোবাংলা বা কেয়ার্ণ জানাতে পারেনি।

একটি সূত্রে জানা গেছে, কেয়ার্ণের কারিগরি দল হেলিকপ্টারে করে আজ রাতে বঙ্গোপসাগরের প্লাটফর্মে যেতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি সাঙ্গুর উৎপাদন বাড়ানো হয়। পুরনো তিন এবং নতুন দু’টি মোট পাঁচটি কূপ থেকে গত ৩১ মার্চ হতে কেয়ার্ণ ১৬০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ দিতে শুরু করে।

এ মাসে তাদের আরো একটি কূপ থেকে উৎপাদন শুরু হওয়ার কথা।

জানা গেছে, সাঙ্গুসহ দেশের বর্তমান গ্যাস উৎপাদন মতা ১,৫০৫ এমএমসিএফডি। কিন্তু ছুটির দিনে চাহিদা কম থাকায় শুক্রবার ১,৩৬০ এমএমসিএফডি উৎপাদন হচ্ছিল।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, আজ রাতে সাঙ্গুর উৎপাদনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।