২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাজনৈতিক সংকল্প দরকার : আব্দুল আউয়াল মিন্টু

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশে বিনিয়োগের পাশাপাশি রাজনৈতিক সংকল্প দরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সুশাসনকে জাতির জন্য আদর্শ হিসেবে গড়ে তোলা এবং নাগরিকদের দৈনন্দিন জীবনকে দুর্নীতিমুক্ত করাই যার লক্ষ্য হবে।

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলার (এসএমই ফেয়ার) সমাপণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।

এছাড়াও বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলুসহ ফেডারেশন নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ফেডারেশন সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, সকল দলই সংসদকে সব রাজনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু বলে থাকে। কিন্তু তারা কতটা বিশ্বাস নিয়ে তা বলে, সে সম্পর্কে দ্বিধা রয়েছে। দলগুলোর দৃষ্টিভঙ্গি সরকারে থাকলে এক হয়, আর সরকারের না থাকলে আরেক হয়।

তিনি বলেন, সংসদ সদস্যদের অন্যতম কাজ হচ্ছে আইন প্রণয়ন। অথচ এখন সংসদ সদস্যরা আইন প্রণয়নের থেকে এলাকার উন্নয়ন কাজে বেশি সম্পৃক্ত হতে চান। স্থানীয় সরকারের সাথে তারা এলাকায় সমান্তরাল সরকার কায়েম করেন। এ কারনেই তারা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চান না।

দেশ ও জাতির আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সমঝোতা এবং বিরাজমান রাজনৈতিক বিভেদ ও সমস্যার অবসান করার আহ্বান জানান তিনি।