২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতে প্রথম এফবিসিসিআই-স্ট্যাণ্ডার্ড চার্টার্ড বিজনেস এ্যাওয়ার্ড বিতরণ

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) উৎসাহিত করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রি (এফবিসিসিআই) শ্রেষ্ঠ উদ্যোক্তাদের জন্য পদক চালু করেছে। এ পদকের নাম দেয়া হয়েছে ‘এফবিসিসিআই-স্ট্যাণ্ডার্ড চার্টার্ড বিজনেস অ্যাওয়ার্ড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 04:05 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রথমবারের মতো শুক্রবার এ পদক দেয়া হয় দেশের সাতটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে। ‘এসএমই ফেয়ার’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি অধ্যাপক ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ সাতটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে এ পদক ও পুরস্কারের অর্থ তুলে দেন।

পদক বিজয়ী প্রতিষ্ঠানগুলো হচ্ছে : উদ্ভাবনীমূলক উদ্যোক্তা বা পণ্য খাতে ‘পাটোয়ারি পটেটো ফ্লেকস’, ব্যবস্থাপনা, মান ও উৎপাদন পদ্ধতিতে ‘বিআরবি কেবলস’, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসাবে ‘বাঁশ বেত পাটি শিল্প’র স্বত্ত্বাধিকারী মিসেস আনোয়ারা সিদ্দীকা, শ্রেষ্ঠ মধ্যম, যৌথ বা করপোরেট ইণ্ডাষ্ট্রির ক্ষেত্রে ‘দি সিলেট টি কোম্পানী’, শ্রেষ্ঠ মাঝারি করপোরেট ব্যবস্থাপনায় ‘স্কয়ার কনজুমার্স প্রোডাক্টস’, মাঝারি শিল্পের নারী উদ্যোক্তা হিসেবে ‘ডেম পোলট্রি কমপ্লেক্স’র উম্মে ফাতেমা এবং শ্রেষ্ঠ এসএমই ফ্যাসিলিটেটর ‘বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন’।