২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোল্ডিং ট্যাক্স বাকি থাকায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের চেয়ার জব্দ

বরিশাল সিটি করপোরেশনের আয়কর কর্তৃপক্ষ চেয়ার জব্দ কার্যক্রম অব্যহত রেখেছে। বুধবার বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সদর উপজেলা শিক্ষা অফিসে মালক্রোকের অভিযান চালিয়ে অধ্যক্ষ ও কর্মকর্তার চেয়ার জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটিতে ৪৪ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স বাকি পড়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

অপর এক অভিযানে বিএম কলেজের অধ্যক্ষর চেয়ার জব্দ করা হলেও কলেজ কর্তৃপক্ষ বকেয়া ৩২ লাখ টাকার বিপরীতে নগদ এক লাখ টাকা পরিশোধ করে চেয়ার ছাড়িয়ে রাখে।

এর আগে গত মঙ্গলবার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৬টি চেয়ার জব্দ করা হয়।

বৃহস্পতিবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসক কার্যালয়ে মালক্রোকের অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানান।