২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ সংকট নিরসনে বিএসবিএ ও বিআরএমএ’র সাথে এফবিসিসিআই প্রধানের আলোচনা

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু মঙ্গলবার বিএসবিএ ও বিআরএমএ নেতাদের সাথে হাউজিং এবং নির্মাণ শিল্পে এমএস রডের বর্তমান সংকট নিরসন নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মতিঝিলে ফেডারেশন ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেশনের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রতিবাদে রি রোলিং মিলের মালিকরা গত পাঁচদিন ধরে ভাঙা জাহাজ কেনা বন্ধ করে দিয়েছে।

সভায় বাংলাদেশ শিপ ব্রেকারস এসোসিয়েশন (বিএসবিএ) বুধবার ক্রেতাদের ৫০ হাজার টন ভাঙা জাহাজ সরবরাহের ঘোষণা দিলেও বাংলাদেশ রি-রোলিং মিলস এসোসিয়েশন (বিআরএমএ) তা ক্রয়ের কোনও রকম আগ্রহ প্রকাশ করেনি।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স  এণ্ড ইণ্ডাস্ট্রি (এবিসিসিআই) প্রেসিডেন্ট সভায় সভাপতিত্ব করেন। অন্যদিকে বিএসবিএ’র পক্ষে জাফর উল্লাহ এবং বিআরএমএ’র পক্ষে মোহাম্মদ আলী নেতৃত্ব দেন। সভায় প্রচুর বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে।

এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ওই দু সমিতি কোন প্রতিদ্বন্দ্বী সংগঠন নয়। তারা একে অপরের সহায়ক। তাদেরকে এক অপরের সমস্যা বুঝতে হবে।

সভায় বিআরএমএ নেতৃবৃন্দ অভিযোগ করে, বিএসবিএ কাঁচামালের অতিরিক্ত দাম নির্ধারণ করেছে। তারা প্রায় এককভাবে ব্যবসা করছে। বিশেষ করে তারা রি-রোলিং মিল মালিকদের জন্য একটি কোটা সৃষ্টি করেছে।

বিআরএমএ জানায় “ তারা বিএসবিতে নতুন সদস্যপদ খোলাও বন্ধ করে দিয়েছে।”

এ ব্যাপারে বিএসবিএ  নেতা ইয়াসিন জানান, “আমাদের কিছু নিয়মনীতি আছে। তা পূরণে অসমর্থ হলে তাকে সদস্য পদ দেওযা হয় না।”

উল্লেখ্য, গত সোমবার স্টীল শিল্পের নেতারা এনবিআর’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন।