২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিমেন্ট শিল্পে বিনিয়োগে আগ্রহী ওরাসকম

টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের পর মিশরীয় ওরাসকম গ্র“প বাংলাদেশের সিমেন্ট শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ওরাসকমের প্রধান উপদেষ্টা তুসী আলেকজেন্ডার মঙ্গলবার  বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমানের কাছে এ আগ্রহ ব্যক্ত করেন।

মাহমুদুর রহমান জানান, ওরাসকম গ্র“প সিমেন্ট খাতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। মায়ানমার এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো থেকে সিমেন্ট শিল্পের জন্য লাইমষ্টোনের মতো প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করবে ওরাসকম। লাফার্জের মতো পরিপূর্ণ সিমেন্ট শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে বলে মিশরীয় কোম্পানিটি জানিয়েছে।

এই বিনিয়োগ অভ্যন্তরীণ চাহিদা পূরণে সহায়তা করবে বলে তিনি জানান।