২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুৎপাদনশীল খাতে ঋণে সুদের হার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ

ব্যাংকারদের সাথে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংক সোমবার অনুৎপাদনশীল খাতে অর্থ ঋণে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বাণিজ্য ভিত্তিক আমদানি ও কনজুমার ক্রেডিট খাত এসব অনুৎপানশীল খাতের মধ্যে অন্যতম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নজরুল হুদা সাংবাদিকদের বলেন, মুদ্রাস্ফীতি রোধে এ পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফকরুদ্দিন আহমেদ, ডেপুটি গভর্ণরবৃন্দ ও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এ বৈঠকে যোগ দেন।

নজরুল হুদা জানান, গত আট মাসে দেশে আমানতের হারের তুলনায় ঋণ প্রদানের হার বেড়ে গেছে। তিনি বলেন এ বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংক পূঁজি বিনিয়োগ ও শিল্প যন্ত্রাংশের খাতে অধিক ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয় এবং লেটার অব ক্রেডিট (এলসি) খোলার ব্যাপারে সতর্ক থাকতে বলে।