২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর ও ইউনাইটেড এয়ারলাইন্স’র ই-টিকিট চালু

সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স এ মাস থেকেই যাত্রীদের সুবিধার জন্য ইলেকট্রনিক টিকিট (ই-টিকিট) চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এর ফলে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করা হবে। যাত্রীদের এখন আর কাগজের টিকিট হারানো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

সিঙ্গাপুর এয়ারলাইন্স  ইউনাইটেড এয়ারলাইন্সের সাথে ইন্টারলাইন ই-টিকিট চালুর ব্যাপারে খুবই আনন্দিত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সহকারী ভাইস প্রেসিডেন্ট মি. হুয়াং চেং ইং বলেন, স্বয়ংক্রিয় চেক-ইন সুবিধার কারণে ই-টিকিট ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ শুরুর আগে দীর্ঘ সময় বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা বরং ভ্রমণের আগে বিশ্রামের সময় পাবেন।

সিংগাপুর এয়ারলাইন্স ক্রমান্বয়ে ২০০৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এর অন্যান্য অংশীদারদেরও এ ধরনের সুবিধাগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। সিংগাপুর এয়ারলাইন্সের স্টার এলালেন্সের ১৫ অংশীদারদের মধ্যে রয়েছে লুফথানসা, এএনএ ও থাই এয়ার ওয়েজ।

সিংগাপুর ও ইউনাইটেড এয়ারলাইন্সের টিকিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের সকল বিক্রয় অফিসে পাওয়া যাবে। ২০০৫ সালের  মে মাস থেকে ট্রাভেল এজেন্টদের কাছে এই টিকিট পাওয়া যাবে। সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রথম ১৯৯৭ সালে যাত্রীদের জন্য ই-টিকিটের প্রর্বতন করে।