২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলের মধ্যে পে কমিশন বাস্তবায়নের ঘোষণা আসছে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার বলেছেন, সরকার শিগগিরই পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন করতে যাচেছ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আন্তর্জাতিক অর্থ তহবিলের ঢাকায় সফররত প্রতিনিধি দলের সাথে আলাপ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার এপ্রিলের মধ্যে আনুষ্ঠানিকভাবে পে কমিশন ঘোষণা দেবে।

অর্থমন্ত্রী বলেন, পে কমিশন তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এবং প্রথম পর্যায়েই বাস্তবায়ন হবে প্রায় ৫০ শতাংশ।

সাইফুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আইএমএফ’র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপদেষ্টা নিসাঙ্কে বিরানসিংঘে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।