বাংলাদেশের কয়েকটি মাত্র ঔষধ কোম্পানিই ভারতের পেটেন্ট বিলের সুবিধা নিতে পারবে
উন্নত মানের গবেষণা ও উন্নয়ন ইউনিট না থাকায় দেশের স্বল্প সংখ্যক ঔষধ প্রস্তুতকারকই ভারতীয় পেটেন্ট বিলের সুবিধা পাবে। এই বিলের কারনে ভারতকে কম খরচে নকল ঔষধ উৎপাদনে বিরত থাকতে হবে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং একমি’র মত বড় কোম্পানিগুলো ভারতের পেটেন্ট আইনের সুবিধা পেতে সক্ষম হবে। ডব্লিউটিও’র শর্তানুসারে এই আইন ২০১৬ সাল পর্যন্ত স্থানীয় উদ্যোক্তাদের জন্য সমজাতীয় ঔষধ রপ্তানির ক্ষেত্রে নব দিগন্ত উন্মোচিত করবে।
ডব্লিউটিও’র শর্তানুসারে শীর্ষ ঔষধ রপ্তানিকারক দেশ চীন ও ভারত এবছরের শেষের দিকে কম মুল্যের ঔষধের উৎপাদন বন্ধ করে দেবে।
ভারত বিশ্বের ২৭ শতাংশ ঔষধ রপ্তানি করে আসছে। তারা প্রকৃত কোম্পানি থেকে ফর্মূলা কিনে তারপর স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ঔষধ উৎপাদন করে থাকে। এই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত।
ঔষধ উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে এপিআই এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংসহ উন্নত গবেষণা ও উন্নয়ন ইউনিট বাংলাদেশের জন্য মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ এ্যসোশিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাসট্রিজের (বিএপিআই) আওতায় ১৪৪ টি স্থানীয় কোম্পানি লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এই কোম্পানিগুলোর গুনগত মানের গবেষণা ও উন্নয়ন ইউনিটের অভাব রয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’র প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, এ জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন এবং বেক্সিমকো ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো প্রতিষ্ঠান এ ধরনের গবেষণা ও উন্নয়ন ইউনিট স্থাপনে সক্ষম।
রেনবেক্সি ও ড. রেড্ডি’র মত ভারতের দুটি বড় কোম্পানি ঔষধ রপ্তানির মাধ্যমে বছরে ৭৫০০ কোটি টাকা আয় করে। এটা গুনগত মানের গবেষণা ও উন্নয়ন ইউনিটের মাধ্যমে সম্ভব বলে জানান নাজমুল হাসান।
তিনি আরও জানান, পেটেন্ট ঔষধের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারতের আরও ৫/৬ মাস সময় লাগবে। সেসময় প্রচুর রসায়নবিদ ও বিশেষজ্ঞের কর্মচ্যুতি ঘটবে।
দেশের ছোট কোম্পানিগুলোর গুনগত মানের গবেষণা ও উন্নয়ন ইউনিট স্থাপনে অক্ষম বলে ভারতের এই পেটেন্ট বিলে তাদের কোন আগ্রহ নেই।
সিলভা ফার্মাসিউটিক্যালস’র লুৎফুল কবির জানান, আমাদের প্রধান সমস্যা হলো বাস্তব জ্ঞানের অভাব।
তিনি আরও জানান, ভারতের সরকার তথ্য সেল গঠনের মাধ্যমে তাদের স্থানীয় কোম্পানিগুলোকে সহযোগিতা করে আসছে কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব নয়।
বাংলাদেশ ইন্সটিটিউট ফর বায়োমেডিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড এর্প্রোপ্রিয়েট টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর কে সিদ্দিকই রব্বানি জানান, প্রযুক্তির উদ্যোক্তাদের উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ হাইটেক পণ্য যেমন ইনহেলার, নজল ¯েপ্র এবং ইনফিউশন রপ্তানি করে আসছে।
বাংলাদেশে প্রায় ২৩০টি ঔষধ কোম্পানি রয়েছে এবং এদের বাৎসরিক টার্ন ওভার ৫০০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ বিশ্বের ৬০ টি দেশে ঔষধ রপ্তানি করছে। রপ্তানি থেকে চলতি অর্থ বছরে আয় হয় ৮০০ মিলিয়ন টাকা।
