২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রধানমন্ত্রীর সাথে এফবিসিসিআই নেতৃবৃন্দের সাক্ষাৎ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিজের (এফবিসিসিআই) নেতৃবৃন্দ শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে সফরকারী চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সাথে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এফবিসিসিআই’র সভাপতি আবদুল আওয়াল মিন্টু দেশের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন এফবিসিসিআই’র সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ এবং পরিচালক আলহাজ্ব হারুনুর রশিদ।

নেতৃবৃন্দ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি দুর করার জন্য চীনা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। তারা চীনের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ওপর গুরুতাবারোপ করেন।

বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান এক দশমিক ১৪ বিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে আমদানি করে এক দশমিক শুন্য আট বিলিয়ন ডলারের পণ্য এবং রপ্তানি করে ৪৬ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।

নেতৃবৃন্দের অনুরোধে চীন ইতিবাচক সাড়া দেবে বলে জিয়াবাও নিশ্চয়তা দেন।

চীনা প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়।