বিজিএমইএ’র নিবার্হী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
বিজিএমইএ’র নব নির্বাচিত পরিচালক পরিষদের প্রথম বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্র“য়ারি বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিচালকরা বিজিএমইএ’র বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের ব্যাপারে এবং এমএফএ পরবর্তী অবস্থা মোকাবেলায় করনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন বলে বিজিএমইএ সুত্র জানায়।
মোট ২২০০ ভোটারের মধ্যে ১২১৭ জন ভোট দিয়ে নিবার্হী পরিষদের ২৭ জন সদস্যকে নির্বাচিত করে। এদের মধ্যে ২০ জন ঢাকা থেকে এবং ৭ জনকে চট্টগ্রাম থেকে নির্বাচিত করা হয়।
এবারের নির্বাচনের ভিন্নতা ছিল তিনটি ফোরামের একই সাথে একটি প্যানেলের অধীনে নির্বাচন করা।
ফোরাম তিনটির নেতৃত্ব দিয়েছেন আনিসুল হক, টিপু মুন্সি এবং এসএম ফজলুল হক যারা প্রত্যেকে আটমাস করে বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই শর্তের আওতায় আনিসুল হক প্রথম আট মাস সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন।
