সালেহ কার্পেটের পাঁচ পরিচালককে এসইসি’র জরিমানা
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার একটি প্রতিষ্ঠানের পাঁচ পরিচালককে জরিমানা করেছে। ২০০৩ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় সালেহ কার্পেটের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।
কমিশন সালেহ কার্পেট মিলসের চেয়ারপার্সন এবং পরিচালকদের বরাবর প্রেরিত এক চিঠিতে পরিচালকদের প্রত্যেককে দুইলাখ টাকা করে আগামী পনের দিনের মধ্যে এসইসিতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
জরিমানাকৃত পরিচালকরা হচ্ছেন- দিলারা বেগম (চেয়ারপার্সন), শামিম আরা বেগম ( ব্যবস্থাপনা পরিচালক), পরিচালক রেজাউল করিম চৌধুরী, বদরুল হক এবং রুহুল আমিন।
