২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটির বৈঠক এমাসেই

দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল- সাফটা চুক্তির চুড়ান্তকরণে অগ্রগতি পর্যালোচনা করতে সার্কভুক্ত দেশসমুহের বিশেষজ্ঞ কমিটি এ মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৈঠকে বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বাণিজ্য মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজকে জানান, বিশেষজ্ঞ কমিটির বৈঠক এপ্রিলের ১৯ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাফটা চুক্তির চারটি পদ্ধতিগত আনুষ্ঠানিকতা বিষয়ে পর্যালোচনা করা হবে। এগুলো হচ্ছে- স্পর্শকাতর বিষয়গুলোর তালিকা প্রণয়ন, রুলস অব অরিজিন, রাজস্ব ক্ষতির ক্ষতিপূরণ ব্যবস্থা ও এবং সকল সদস্য রাষ্ট্রের অনুসমর্থন। 

তিনি জানান, বৈঠক নির্দিষ্ট সময় থেকে একটু পিছিয়ে পড়তে পারে তবে তা এপ্রিলের মধ্যেই তা অনুষ্ঠিত হবে।

সার্কভুক্ত দেশসমুহের বানিজ্য সচিবদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি  ইতোমধ্যে বিভিন্ন দেশের রাজধানী শহরে পারস্পরিকভিত্তিতে কয়েক দফায় বৈঠকে মিলিত হয়েছেন। এ সব বৈঠকে স্পর্শকাতর পণ্যের তালিকা প্রণয়ন এবং    স্বল্পোন্নত দেশ মালদ্বীপ, নেপাল, শ্রীল্কংা ও বাংলাদেশের রাজস্ব ক্ষতির ক্ষতিপূরণ বিষয়ে একটি গবেষণা পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়।

তবে আসন্ন বৈঠকে রুলস অব অরিজিনের ওপর আলোকপাত করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।  এর আগে গত ২২ মার্চে মালদ্বীপের রাজধানী মালেতে সাফটা সদস্যভুক্ত দেশসমুহের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সদস্যভুক্ত দেশসমুহের রুলস অব অরিজিন সম্পর্কে বাংলাদেশের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আরো জানান, এতে বাংলাদেশ রপ্তানীযোগ্য পণ্যের সাথে শতকরা ৩৫ ভাগ মূল্য সংযোজন করার  প্রস্তাব দেয়।

তিনি বলেন, আমাদের প্রস্তাবটি সদস্যভুক্ত দেমসমুহের সরকারী পর্যায়ে আলোচনা করার পর, কাঠমান্ডুতেও তা আলোচিত হবে।

বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফজলুর রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে ঐকমত্যে আসার জন্য আরো আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সাফটার বিশেষজ্ঞ কমিটি জটিল সময় অতিবাহিত করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রায় ৫ শ’র মত রপ্তানীযোগ্য দ্রব্যের তালিকা প্রনয়ণ করেছে। কোন বড় ধরনের জটিলতা ছাড়া এগুলো বিদেশে রপ্তানী করা যেতে পারে।

বৈঠকে টেকনিক্যাল কমিটির অগ্রগতি নিয়েও  বিশেষজ্ঞ কমিটি আলোচনা করবে। এছাড়াও বিশ্ব বানিজ্য সংস্থা’র নীতিমালা অনুসরণ করে এন্টি-ডামপিং শুল্ক ব্যবস্থা, রপ্তানিযোগ্য পণ্যের শুল্কে ভারসাম্য আনা ও নিরাপত্তা বিধানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

ইউরোপীয় কমিশনের জিএসপি স্কিম এবং বিশ্ব বাণিজ্য সংস্থা’র (ডব্লিউ টি ও) সাথে সংশ্লিষ্ট বিষয়াদিও আলোচনায় স্থান পাবে।

সার্কের সদস্যভূক্ত দেশসমুহ ২০০৩ সালের ৩ জানুয়ারিতে সাফটা চুক্তিকে স্বাক্ষর করে। সদস্য দেশসমুহের মধ্যে অবাধ বাণিজ্যের আওতায় দুটি পর্যায়ে শুন্য থেকে পাঁচ ভাগ পর্যন্ত শুল্ক কমিয়ে আনার প্রস্তাব রয়েছে। ২০০৬ সাল নাগাদ তা কার্যকর এবং ২০১৫ সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হবে।